বিয়ের আসরে নকল গহনা দেওয়ায় মারামারি, অতঃপর তালাক
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে বিয়ে বাড়িতে সোনার বদলে নকল অলঙ্কার আনায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বর পক্ষকে একদিন আটকে রেখে কনের তালাক ও ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী সরকারপাড়ায়। এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, ঐ এলাকার মো. আকবর আলী পটলের মেয়ে আঁখির (১৮) সঙ্গে প্রায় আড়াই মাস আগে বিয়ে রেজিস্ট্রি হয় দিনাজপুরের খানাসামা উপজেলার তেবাড়িয়া চৌপথি এলাকার হোটেল ব্যবসায়ী মো. হবিবর রহমানের ছেলের মো. মফিজুল ইসলামের। গত ১১ জুন শুক্রবার রাতে ছিল কনে বিদায়ের দিন। ৫০-৬০ জন লোক নিয়ে কনেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন মফিজুল।
একদিকে বরপক্ষের খাওয়া-দাওয়া চলছিল, আর অন্যদিকে কনে সাজানো হচ্ছিল। কনের ভাবি টের পান যে, বরপক্ষের দেওয়া হাতের বালা দুইটি স্বর্ণের নয়। এনিয়ে বরপক্ষের সঙ্গে শুরু হয় কথা-কাটাকাটি। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সারা রাত বরপক্ষকে আটকে রাখে কনে পক্ষ।
শনিবার (১২ জুন) দুপুরে দুই পক্ষের চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতিতে কনের তালাক হয় এবং ছেলে পক্ষের কাছ থেকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed