দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে শনিবার বিকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতির দাবি জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক আবু সালেহ এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য আদনান আহমেদ পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইয়াছিন আহমেদ ফাহিম, সিলেট সরকারি ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসাইন রাসেল, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মিনহাজ খান, ছাত্র ও বৃত্তিকল্যান সম্পাদক এমদাদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাঈম আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য মোজাহিদুল ইসলাম বাপ্পি, মহানগর ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাহ ইমন সুলতান, মহানগর ছাত্রদলের সদস্য ফাহিমুল ইসলাম রাহিম, বাবলু, সাব্বির আহমেদ, জেলা সদস্য নাজমুল হোসেন হামজা, ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিব চৌধুরী, ফখরুল ইসলাম, সানোয়ার বক্ত, কবির, মিফতা,তানভীর, সাকিব, সিজান, হিরা, আহাদ, রুবেন, রাহেল, কাউসার, নুরুল, লিটন, ইমাদ, সেলিম প্রমুখ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed