বিমানবাহিনীর প্রধান হলেন শেখ আব্দুল হান্নান
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।
শনিবার (১২ জুন) দুপুরে তিনি বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হয়েছেন।
এ উপলক্ষে বিমানবাহিনী সদরদফতরে শনিবার (১২ জুন) দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। অনুষ্ঠানে বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। এর আগে ১ জুন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি নিয়ে বিমানবাহিনী প্রধান করে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আজ (শনিবার) দুপুরে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক তিনি আগামী ৩ (তিন) বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্বপালন করবেন।
উল্লেখ্য, চাকরির মেয়াদ শেষ হওয়ায় আজ অবসরে গেলেন মসিহুজ্জামান সেরনিয়াবাত। তিনি ২০১৮ সালে তিন বছরের জন্য বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব নিয়েছিলেন।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed