Main Menu

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের নীচে কাটা পড়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সৈয়দ মান্না (৩২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় সিলেট-ঢাকা রেল লাইনের শায়েস্তাগঞ্জ উপজেলার সেলামি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত মান্না হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের সৈয়দ বাদল মিয়ার ছেলে।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সেলামি রেলক্রসিংয়ে পৌঁছালে ওই তরুণ ট্রেনের নীচে কাটা পড়ে মারা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আই সি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১১ জুন) রাত ১০ টার দিকে একই স্থানে ট্রেনে কাটা পড়ে ২৪ বছরের অজ্ঞাত যুবকের মৃত্যু হয়। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Share





Related News

Comments are Closed