Main Menu

সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৩ আসনে উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিব নৌকা প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার (১২ জুন) সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তাঁকে এ মনোনয়ন প্রদান করা হয়।

এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূণ্য হওয়া এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৫ জন নেতা।

আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

 

Share





Related News

Comments are Closed