সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এয়ারপোর্ট এলাকায় এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরতলীর এয়ারপোর্ট এলাকার উমদাপাড়ায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া ওই গৃহবধূর নাম রোকশানা আক্তার (১৮)। তিনি উমদাপাড়ার রাজন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার পর যেকোন সময় গৃহবধূ রোকশানা আক্তার তার স্বামীর বাড়ীর গোয়াল ঘরের টিনের চালের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে তার (রোকশানা) স্বামী রাজন মিয়া স্ত্রীর ঝুলন্ত লাশ দেখার পর পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোকশানার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed