দোয়ারাবাজারে আইসক্রিমের বাক্সে মদ, যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিনব পন্থায় অভিন্ন কৌশলে মদ বহনকালে আলী হোসেন (১৮) নামে এক আইসক্রিম বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শুক্রবার (১১ জুন) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর আদর্শ দাখিল (হাফিজিয়া) মাদ্রাসা সংলগ্ন নরসিংপুর-নোয়ারাই সড়ক থেকে তাকে আটক করা হয়। এসময় বাইসাইকেলযোগে আইসক্রিম বিক্রির ভান করে অভিনব পন্থায় বক্সের ভেতরে আইসক্রিমের নিচে ছোটবড় ৫৮ বোতল বিদেশি মদ বহন করছিল ধৃত আলী হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এএসআই শরীফ হোসেন ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার থানার এসআই সম্রাজ মিয়া।
দোয়ারাবাজার থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ দেবদুলাল ধর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। ‘যুব সমাজ নিরাপদ থাকুক’ এ শ্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজার থানাকে মাদকমুক্ত রাখতে তিনি সকলের সহযোগিতা চান।
Related News
সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতবাড়িRead More
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More



Comments are Closed