ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর সোহরাব আলী (৫৩)-কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দয়ামীর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহরাব আলী উপজেলা জামায়াতের আমীর হিসাবে ২০১৭ সাল থেকে দায়িত্ব পালন করছেন। তিনি দয়ামীর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত সফর আলীর পুত্র। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর রাতে উপজেলার ঊনিশমাইল (কলারাই) এলাকায় কিছু দৃর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সরকার বিরোধী শ্লোগান দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে তাৎক্ষণিক ১০ জনকে আটক করে। আটককৃতরা সবাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত।
এ ঘটনায় পরদিন ২৩ সেপ্টেম্বর আটক ১০ জনসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-১২২/১৯) দায়ের করে পুলিশ। মামলা দায়েরের পর থেকে সোহরাব আলী পলাতক ছিলেন।
এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, গ্রেফতারকৃত সোহরাব আলী ২০১৯ সালে দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলা ছাড়াও অন্য আরেকটি মামলার পলাতক আসামী। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed