উত্তরপ্রদেশে বাস-অটো সংঘর্ষে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। খবর এনডিটিভির।
মঙ্গলবার (৮ জুন) রাতে কানপুরের সাচেন্দি এলাকায় একটি জেসিবি লোডারের (অটো) সঙ্গে দিল্লিগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরই ছুটে যান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, লখনৌ থেকে রাজধানী দিল্লিতে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। কানপুরের সাচেন্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা জেসিবি লোডারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
কানপুরের আইজি মোহিত আগরওয়াল জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে অনেকেই স্থানীয় একটি বিস্কুট কারখানার কর্মী। ওই জেসিবি লোডারটিতে চেপে যাচ্ছিলেন তারা। শহরের একটি হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে।
এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করে জানানো হয়েছে। আহতদেরও ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed