রাজশাহীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। সোমবার (৭ জুন) দুপুর পৌনে ৪টার দিকে রাজশাহীর কাটাখালী থানার চককাপাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামটি রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের অন্তুর্ভুক্ত।
নিহতরা হলেন- ওই গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম ও কাবিল হোসেনের স্ত্রী বৃদ্ধা আলেয়া খাতুন বাবলী, শিশু পরশ এবং সোহান। এ ঘটনায় আহত ছয় বছরের এক শিশু এবং ১৫ বছরের এক কিশোর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, দুপুরের দিকে ঝড় শুরু হলে এসময় চারঘাটের ইউসুফপুর ইউনিয়ন পরিষদের পাশের একটি আম বাগানে স্থানীয় নারী ও শিশুরা আম কুড়াতে যায়। তখন বজ্রপাত হলে মুক্তা বেগম ও আলেয়া খাতুন ঘটনাস্থলেই মারা যান। আর শিশু পরশ ও সোহান গুরুতর আহত হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। আহত অপর দুই শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হবে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed