সিলেটে পানসী, নিপা বেকারীসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরে খাবার পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পানসী বেকারী ও নিপা বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে পন্য উৎপাদনের অভিযোগে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে সিসিকের ভ্রাম্যমান আদালত। এছাড়া স্বাস্থ্যবিধি না মানা এবং দোকানে মুল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।
সোমবার (৭ জুন) দুপুরে নগরের মেন্দিবাগ সাদিপুর এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতে খাবার পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নিপা বেকারি ও পানসী বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ও বিএসটিআই আইনে অস্বাস্থ্যকর পরিবেশে পন্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
একই এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করা এবং দোকানে মুল্য তালিকা প্রদর্শন না করায় সিলেট ট্রেড সেন্টারের দুই ব্যক্তিকে ৫ হাজার ৩শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের অভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ সহ বিএসটিআই প্রতিনিধি ও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed