সিলেটে আইনজীবী আনোয়ার হোসেনের খুনীদের গ্রেপ্তার দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বারের বিজ্ঞ সদস্য অত্যন্ত ভদ্র নম্র বিনয়ী সদা হাস্য উজ্জ্বল ব্যক্তিত্ব এডভোকেট আনোয়ার হোসেন এর হত্যাকারী খুনি চক্রকে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবীতে জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক যথাক্রমে এডভোকেট মাহফুজুর রহমান ও এডভোকেট ফজলুল হক সেলিম, সাবেক সভাপতি একেএম সমিউল আলম, সাবেক সভাপতি মোঃ লালা, মাওলানা আব্দুর রকিব, পান্না লাল দাস, ওবায়দুর রহমান, জালাল উদ্দিন, খোরশেদ আলম খোকন, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা দিলোয়ার আল আজহার, সাবেক যুগ্ম সম্পাদক মহসিন আহমদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সত্তার, ডঃ এম শহিদুল ইসলাম, সৈয়দ নুরুজ্জামান, বদিউল আলম লিটন, সেলিম মোঃ আলী আসগর, সৈয়দ আকরাম আল সাহান, ফখরুল হক, তাজ উদ্দিন মাখন, শফিকুল ইসলাম শফিক, ইসরাফিল আলী, সমাজসেবী মুর্শেদ মিয়া, সাব্বির আহমদ বাবলু, খালেদ আহমদ জুবায়ের, বদরুল ইসলাম জাহাঙ্গীর, সলমান উদ্দিন, সাইফুর রহমান রানা, ওবায়দুর রহমান ফাহমি, নেপাল চন্দ্র, মুসলিম উদ্দিন, মোঃ আজিম উদ্দিন, আব্দুল মুকিত অপি, মোবারক হোসেন, সৈয়দ কাওছার আহমদ, আব্দুর রজ্জাক, ঝর্না বেগম, রেদোয়ান আহমদ চৌধুরী, সালেহ আহমদ, সাদিদুর রহমান রিপন, মামুন আহমদ, সুলতানা রাজিয়া ডলি, নজরুল ইসলাম, আনিসুল হক, বিজিত লাল তালুকদার, আব্দুর রকিব, কামাল হোসেন, কানন আলম, রাকিব আল মাহমুদ, আবু ফাহাদ, টিপু রঞ্জন, মুজিবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ নিহত আনোয়ার হোসেনের ভাই বাদী মনোয়ার হোসেন লিটু।
প্রধান অতিথির বক্তব্য এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন বলেন, অনতিবিলম্বে সিলেট জেলা বারের বিজ্ঞ সিনিয়র এডভোকেট আনোয়ার হোসেন হত্যাকারী খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তিনি আরো বলেন, আনোয়ার হোসেন হত্যা মামলা সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন আরো আন্তরিক হলে অপরাধীরা কোন অবস্থাতেই ছাড়া পাবে না। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিজ্ঞপ্তি
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed