বিশ্বনাথে হু হু করে বাড়ছে করোনা রোগী
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ছে। গত মে মাসেই উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬১ জন।
ঈদের পর থেকে হঠাৎ করে করোনা রোগি বৃদ্ধি হওয়ায় আতঙ্কে আছেন উপজেলাবাসী। তবে, স্বাস্থ্যবিধি মানতে অনিহা রয়েই গেছে।
স্বাস্থ্যবিধি না মানলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা।
স্বাস্থ্য কর্মকর্তার তথ্যমতে, উপজেলায় এ পর্যন্ত এক হাজার ৯৩০টি নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৩২১ জন। এরমধ্যে শুধু মে মাসেই আক্রান্ত হয়েছেন ৬১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ জন। এ পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।
উল্লেখ্য, উপজেলায় ২০২০ সালের ৫ মে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১ মাস ১৮ দিন পর ২৩ জুন করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় প্রথম একজনের মৃত্যু হয়।
আর দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed