Main Menu

দেশে করোনায় আরও ৩৮ মৃত্যু, আক্রান্ত ১৬৭৬

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৩৯ জনে। এছাড়া এসময়ে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৬৭৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১০ হাজার ৯৯০ জন।

রোববার (৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬১৩ জনের।

এর আগে শনিবার (৫ জুন) দেশে করোনায় ৪৩ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৪৪৭ জন জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed