Main Menu

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহেল আহমদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) সকালে উপজেলার ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁওয়ে রফিক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শাহেল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের খানুয়া গ্রামের মছকন্দর আলী ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারি ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুগিরগাঁওয়ে রফিক মিয়ার বাড়িতে কাজে যান শাহেল। ঘটনার সময় বাল্ব খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সিলেটের জালালাবাদ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

Share





Related News

Comments are Closed