পঞ্চগড়ে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বালুবাহী ট্রাকচাপায় নুর নেহার (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) বিকেলে সদর উপজেলার কাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর নেহার উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকার ইউনুস আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, উপজেলার ভজনপুর ইউনিয়নের সরদারপাড়া থেকে দাওয়াত খেয়ে দুই ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি ভজনপুর-পঞ্চগড় সড়কে পৌঁছালে বালুভর্তি ট্রাকের কারণে মোটরসাইকেল থেকে তিনজন পড়ে যান। এসময় বৃদ্ধা নুর নেহার ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান।
পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed