Main Menu

সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৮

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। আর সুস্থ হয়েছেন ৬৮ জন।

সিলেট স্বাস্থ্য বিভাগের রবিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

নতুন শনাক্তদের মধ্যে ৮ জন ওসমানী হাসপাতালে, ২৬ জন সিলেট জেলায়, ৪ জন সুনামগঞ্জ, ৮ জন হবিগঞ্জে ও ৭ জন মৌলভীবাজারের। এ নিয়ে এ বিভাগে ২৩ হাজার ৯৮ জনের করোনা শনাক্ত হলো।

গত ২৪ ঘন্টায় সুস্থ ৬৮ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৬৪৬ জন।

হাসপাতালে ২৪ ঘন্টায় ভর্তি হওয়াদের মধ্যে সিলেটের ১১ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫০ জন। এর মধ্যে সিলেটে ২১৩ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে রয়েছেন ২৫ জন।

করোনায় সবমিলিয়ে মারা যাওয়া ৪২০ জনের মধ্যে সিলেটে ৩৪২ জন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৩০ জন করে এবং হবিগঞ্জে ১৮ জন মারা গেছেন।

Share





Related News

Comments are Closed