সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৮৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ১জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। এছাড়া এসময়ে সুস্থ হয়েছেন ৬১ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগের শনিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
নতুন শনাক্তদের মধ্যে ১৯ জন ওসমানী হাসপাতালে, ৬৫ জন সিলেট জেলায়, ৩ জন হবিগঞ্জে ও ৭ জন মৌলভীবাজারের। এ নিয়ে এ বিভাগে ২৩ হাজার ৪৮ জনের করোনা শনাক্ত হলো।
গত ২৪ ঘন্টায় সুস্থ ৬১ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৫৭৮ জন।
হাসপাতালে ২৪ ঘন্টায় ভর্তি হওয়াদের মধ্যে সিলেটে ১১ জন ও সুনামগঞ্জে ১ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৮ জন। এর মধ্যে সিলেটে ২২১ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে রয়েছেন ২৫ জন।
করোনায় সবমিলিয়ে মারা যাওয়া ৪১৭ জনের মধ্যে সিলেটে ৩৩৯ জন, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ৩০ জন করে এবং হবিগঞ্জে ১৮ জন মারা গেছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed