Main Menu

সিসিকের বিদ্যুৎ শাখার আফতাব আলীর মৃত্যু, মেয়রের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার কর্মী আফতাব আলী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

শুক্রবার (৪ জুন) সকালে তিনি শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed