জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে কাতার প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত প্রায় ২টার দিকে সুলতানপুর ইউনিয়নের ছয়ঘরি গ্রামের মৃত আব্দুর রউফ মাখনের ছেলে কাতার প্রবাসী হোসেন আহমদ রাজন ও হাসান আহমদ রুবেলের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল নগদ তিন লক্ষ টাকা, সাড়ে নয় ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও দামি জিনিসপত্র লুটে নিয়েছে বলে জানা গেছে। ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজনের মা মনোয়ারা বেগম ও গৃহবধূ তামান্না জানান, ৬/৭ জনের ডাকাতদল প্রথমে ঘরের গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। তারা জানান, পাশের ঘরের লোকজন যাতে সহজে বাইরে আসতে না পারে সে জন্য বাইরের দিকে দরজা বন্ধ করে রাখে। ঘরে ঢুকে ছিল ৪ জন আর বাইরে ছিল ৩/৪জন। ডাকাতদের মুখোশ পরা ছিল।
ঘটনার শিকার প্রবাসী রাজনের প্রতিবেশী স্কুল শিক্ষক মোস্তাক আহমদ জানান, রাজনের ভগ্নিপতি ঘটনার আগের দিন সিলেট থেকে তিন লক্ষ টাকা এনে দিয়েছিলেন বিশেষ প্রয়োজনে।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, ডাকাতির ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে। জড়িতরা কোনভাবেই ছাড় পাবে না।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed