বাজেটে যে সব পণ্যের দাম বাড়ছে কমছে
বৈশাখী নিউজ ডেস্ক: বাজেটে কিছু পণ্যের শুল্ক-করহার বাড়ানোর কারণে এসব পণ্যের দাম বাড়তে পারে। বাজেটে যেসব পণ্যের ওপর শুল্ক-কর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে-
সিগারেট: সিগারেটের নিম্নস্তরের ১০ শলাকার দাম ৩৯ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাবকরা হয়েছে। এ ছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৬৩ টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১০২ টাকা ও তদূর্ধ্ব, অতি উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১৩৫ টাকা ও তদূর্ধ্ব এবং এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
মুঠোফোন: বাজেটে মুঠোফোন আমদানিতে আমদানি শুল্ক ১০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
অ্যালকোহলজাতীয় পণ্য: প্রস্তাবিত বাজেটে অ্যালকোহলজাতীয় পণ্য আমদানিতে অগ্রিম কর ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
শিল্প লবণ: শিল্প লবণের ওপর কর বাড়ানো হয়েছে। এত দিন শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানি হতো। বর্তমানে দুই লবণের করহারের সমন্বয় করা হয়েছে।
বিদেশি মাংস: মাংস আমদানিতে শুল্কহার বাড়ানো হয়েছে এবং ১৫ শতাংশ হারে ভ্যাট বসানো হয়েছে। পাশাপাশি ন্যূনতম শুল্কায়ন মূল্যের প্রস্তাব করা হয়েছে। এতে বিদেশি মাংসের দাম বাড়বে।
মাশরুম: বিদেশি মাশরুম আমদানিতে আমদানি শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি মাশরুম আমদানিতে ন্যূনতম শুল্কায়ন মূল্য আরোপের কথা বলা হয়েছে।
বিদেশি সাবান: সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে।
বিদেশি বিস্কুট: বিস্কুট ও সমজাতীয় সুগার কনফেকশনারির ওপর সম্পূরক শুল্ক ২০ বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে।
বিদেশি রড ও সমজাতীয় পণ্য: বিদেশি রড ও সমজাতীয় পণ্যে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে।
চুইং গাম: সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে।
বিদেশি গাজর-টমেটো: গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ, টমেটো ও কমলা আমদানিতে ন্যূনতম শুল্কায়ন মূল্য আরোপের কথা বলা হয়েছে। গাজরের ওপর ভ্যাটও আরোপ করা হয়েছে।
দাম কমতে পারে যেসব পণ্যের-
২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের কর হার কমানো হয়েছে। ফলে সেসব পণ্যের দাম কমতে পারে।
স্যানিটারি ন্যাপকিন: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত ন্যাপকিনের সমুদয় মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁচামাল আমদানিতে ভ্যাট অব্যাহতি সুবিধা দুই বছরের জন্য বাড়ানো হয়েছে। এতে দাম কমতে পারে স্যানিটারি ন্যাপকিনের।
অটিজম সেবা: এ সেবার ওপর ভ্যাট অব্যাহতি থাকছে। মেডিটেশন সেবার ওপর ভ্যাট অব্যাহতি এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
ইস্পাত: ইস্পাতের ওপর সুনির্দিষ্ট শুল্ক টনপ্রতি ১ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে।
চিকিৎসা সরঞ্জাম: বেশ কিছু চিকিৎসা সরঞ্জামের উৎপাদনে উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের কিট: করোনাভাইরাস শনাক্তের আরটি-পিসিআর কিট তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। ফলে দাম কমবে করোনাভাইরাস শনাক্তের কিটের দাম।
শৌচাগারের প্যান: দেশে উৎপাদিত লং প্যানের সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে। এতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল।
গবাদিপশুর খাবার: খাবার উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। এতে মুরগি ও মাছসহ গবাদিপশুর খাবারের দাম কমানোর সুযোগ তৈরি হবে।
ক্যানসারের ওষুধ: ক্যানসারের ওষুধ উৎপাদনের কাঁচামালে আবার শুল্ক ছাড় দিয়েছে সরকার। এতে ক্যানসারের ওষুধ উৎপাদনে ব্যয় কমবে।
দেশি এলপিজি সিলিন্ডার: দেশে এলপিজি সিলিন্ডার উৎপাদনে কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে।
দেশি খেলনা: দেশে খেলনা উৎপাদনে উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দিয়েছে সরকার।
ডায়ালাইসিসের টিউব: ডায়ালাইসিস সেবায় ব্যবহার করা ব্লাড টিউবিং সেটের কর কমানো হয়েছে।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed