গোয়াইনঘাটে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তামিম মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তামিম উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের নুরুল আমিনের পুত্র।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমেদ বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে একইদিন দুপুরে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ১টি মহিষ বজ্রপাতে মারা যায়।
অপরদিকে একই সময়ে উপজেলার কাকুনাখাই গ্রামের কৃষক আব্দুল মালিকের প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১টি গাভী বজ্রপাতে মারা যায়।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed