চীনের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সময় বৃস্পতিবার (৩ জুন) ১২টা ১৭ মিনিটে চীনের সিচুয়ান প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয় ফেংইয়ুন-ফোর বি বা এফ ওয়াই ফোর বি স্যাটেলাইট। চীনের নিজস্ব লংমার্চ থ্রি বি রকেটে করে শিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি পাঠানো হয়। লংমার্চ রকেটে করে চীনের ৩৭২তম অভিযান এটি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, বৃহস্পতিবার পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করা নতুন প্রজন্মের স্যাটেলাইটটি আবহাওয়ার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ ও পূর্বাভাসের কাজে ব্যবহৃত হবে বলে জানানো হয়। একই সঙ্গে পরিবেশ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করবে ফেংইয়ুন-ফোর বি। কৃষি, বিমান, সমুদ্র ও পানির বিভিন্ন জরিপেও ব্যবহার হবে।
বিশেষ এই স্যাটেলাইট ও রকেটটি যৌথভাবে নির্মাণ করেছে চীনের মহাকাশ ও প্রযুক্তি করপোরেশনের অধীনে থাকা শাংহাই একাডেমি অব স্পেসফ্লাইট টেকনোলজি এবং চায়না একাডেমি অব লঞ্চ ভিহাইকল টেকনোলজি। চীনের আবহাওয়া দপ্তরের প্রচেষ্টায় এই স্যাটেলাইট নির্মিত হয়েছে এবং তারাই এটি তদারকি করবে।
এর আগে পৃথিবীর ভূমিসম্পদ নজরদারি, রিমোর্ট কন্ট্রোল স্যাটেলাইটসহ বিভিন্ন কাজে ব্যবহৃত শতাধিক স্যাটেলাইটের সফলভাবে উৎক্ষেপণ করে চীন।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed