সিলেট ওসমানী হাসপাতাল থেকে ৯ দালাল গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৯ দালালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দালালদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে বিভিন্ন কৌশলে প্রতারণার ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগ ছিল।
সোমবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানাধীন লামাবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হচ্ছে- গোলাপগঞ্জ উপজেলার বুধাবারী বাজারের কালীজুড়ি গ্রামের মৃত মো: হাজী তাহির আলীর ছেলে মো: হাজী আমির আলী (৩৩), বিশ্বনাথের দক্ষিণ মিরের চরের গৌউস আলীর ছেলে সোহেল (৩৬), নগরীর পশ্চিম কাজলশাহর সোনার বাংলা আবাসিক এলাকার ৩০ নাম্বার বাসার লাভলু মিয়ার ছেলে তামিম আহমদ, দক্ষিণ কাজলশার (নিজের বাড়ি) ১৫৯ নাম্বার বাসার মৃত মোজাম্মেল আলীর ছেলে মো: কামাল আহমদ (৪৭), জলালাবাদ থানাধীন ফালপুরের মৃত আ: ছাত্তারের ছেলে মো: জালাল উদ্দিন (২৮), সুনামগঞ্জ সদরের হালুয়াঘাটের মৃত রফিকুল ইসলামের ছেলে শাহীন আহমদ (৩০), জকিগঞ্জের মাইজকান্দির মৃত মতিউর রহমানের ছেলে আবুল কালাম (২৮), বালাগঞ্জের করচারপাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে সালেহ আহমেদ (৩৪) ও নগরীর মেডিকেল এলাকার রাকিবুল ইসলাম (২২)।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed