কানাইঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার রাজাগঞ্জের তালবাড়ী গ্রামে নিজ গৃহ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তামান্না আক্তার (২৩) ওই গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। তার বাবার বাড়ী উপজেলার সদর ইউনিয়নের জন্তিপুর গ্রামে। ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আর নিহতের স্বজনরা বলছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এজন্য তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ভোররাতের কোন একসময়ে রান্না ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করেন ওই তরুণী। খবর পেয়ে পুলিশ তার লাশ নামিয়ে সুরতহাল শেষে থানায় নিয়ে আসে।’
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed