বিশ্বনাথ প্রেসক্লাবে নতুন সদস্য আহবান
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা সোমবার (৩১ মে) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় নতুন সদস্যদের আবেদন গ্রহনসহ নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।
রেজিষ্ট্রেশনপ্রাপ্ত প্রিন্ট (দৈনিক পত্রিকা) বা ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাবের সদস্য হওয়ার জন্য আগামী ১০ জুন ২০২১ইং এর মধ্যে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত আবেদন করতে হবে।
এসএসসি পাস (ফটোগ্রাফার ৮ মাস) ও সাংবাদিকতায় কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা সম্পন্ন এবং রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত নন এমন আগ্রহীরাই কেবল প্রেসক্লাবের সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য শহিদুর রহমান, নূর উদ্দিন, জামাল মিয়া, মো. আবুল কাশেম।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed