Main Menu

আদালতে নেয়ার পথে হাতকড়াসহ আসামির পলায়ন

মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধিঃ আদালতে নেয়ার পথে হাতকড়াসহ পুলিশের হাত থেকে পলাশ (১৮) নামের এক আসামি পালিয়ে গেছে।

সোমবার (৩১ মে) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার মদনবাজার নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা থেকে পালিয়ে যায় সে।

পলাশ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মিলন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উপজেলার কাইটাইল ইউনিয়ের খাগুরিয়া থেকে রোববার (৩০ মে) বিকেলে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে সোমবার দুপুরে সিএনজি যোগে নেত্রকোনা আদালতে প্রেরণ করে পুলিশ। তাদের গাড়িটি মদনবাজার নামক স্থানে পৌঁছালে বৃষ্টি শুরু হয়। এসময় হাতকড়া নিয়ে পালিয়ে যায় আসামি পলাশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

Share





Related News

Comments are Closed