বিশ্বনাথে এক মাসেও গ্রেফতার হয়নি সাইফুল!
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামের মানিক মিয়ার ছেলে স্কুলছাত্র সুমেল (১৮) হত্যার এক মাস পূর্ণ হয়েছে আজ ৩১ মে সোমবার। আলোচিত এ হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত সাইফুল আলম ওরফে লন্ডনী সাইফুলকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঘটনার পর থানা পুলিশকে ধোঁকা দিয়ে নদী সাঁতরে পালিয়ে যায় সে। এরপর তাকে গ্রেফতারে দু’দফা পুরস্কার ঘোষণা করা হলেও তার সন্ধান দিতে পারেনি কেউ।
দীর্ঘদিনেও তাকে আইনের আওতায় না আনতে পারায়, জনমনে বিরাজ করছে চাপা ক্ষোভ।
প্রতিপক্ষের সাথে সংঘর্ষকালে প্রকাশ্যে গুলি চালিয়ে গত ১ মে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামের মানিক মিয়ার ছেলে ও স্থানীয় স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সুমেলকে হত্যা করে সাইফুল আলম। সে একই গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে।
ঘটনার পরপরই পুলিশ স্পটে পৌছালে, তাদের মিথ্যে তথ্য দিয়ে বোকা বানায় সে।
এক পর্যায়ে পুলিশের চোখের সামনে দিয়েই পালিয়ে যায় ধূর্ত এই খুনি। ঘটনার পর থেকে সাইফুল ও তার বাহিনীর অস্ত্রধারী ক্যাডারদের গ্রেফতার করার দাবীতে আন্দোলনে ফুঁসে ওঠে এলাকার মানুষ।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের ডিআইজি ও পুলিশ সুপার। তারা খুনি সাইফুলকে দ্রত আইনের আওতায় আনার আশ্বাস দেন এলাকাবাসীকে। এরপর পুরো মাসই ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় সে।
এলাকাবাসি জানান, ‘প্রকাশ্যে খুন করার একমাস পরও তাকে গ্রেফতার করতে না পারাটা আমাদের জন্য চরম হতাশাজনক। ‘
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রধান অভিযুক্ত সাইফুল আলম ও তার সহযোগীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed