নবীগঞ্জে যুবককে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার হোসেনপুরে নিজ বাড়ির নির্মাণাধীন একটি ঘরের পেছন থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।
নিহত মিরাজ মিয়া (৩২) হোসেনপুর গ্রামের সুন্দর আলীর ছেলে। মিরাজ মানসিক প্রতিবন্ধী ছিলেন।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, রাতে উপজেলার হোসেনপুরে নির্মাণাধীন ঘরটির পেছনে মিরাজকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলার গোপলার বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শাহীনুর আলম জানান, মিরাজ মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার পরিবারের দুই সদস্যকে থানায় আনা হয়েছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed