সেনা সদস্য সেজে প্রেমিকার সঙ্গে দেখা, অত:পর…
বৈশাখী নিউজ ডেস্ক: সিকিউরিটি গার্ডের পোশাক পরে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান ওমর ফারুক তালুকদার (২৩) নামে এক যুবক। এরপর সেনা সদস্য পরিচয় দিয়ে পড়েন বিপাকে। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
শুক্রবার (২৮ মে) সিলেট এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় এই ঘটনা ঘটে।
ওমর ফারুক তালুকদার ঢাকার আশুলিয়ার ধামশনা এলাকার বাসিন্দা লুৎফর রহমান তালুকদারের ছেলে। তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার শেরপুর গ্রামে।
শুক্রবার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বড়শালা এলাকার এক তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক আটক হওয়া যুবকের। একপর্যায়ে তিনি নিজেকে সেনা সদস্য বলে পরিচয় দেন। কখনো সাবেক সেনাবাহিনীর কর্মকর্তার ছেলে, আবার কখনো গার্মেন্টস ব্যবসায়ীর একমাত্র ছেলেও পরিচয় দেন। নিজেকে সেনা সদস্য প্রমাণ করতে শুক্রবার বিকেলে সিকিউরিটি গার্ডের পোশাক পরে ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান ওমর ফারুক। ওই সময় তার আচার-আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে বিকেল ৬টার দিকে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানিয়েছেন, সম্প্রতি ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ওমর ফারুকের সঙ্গে ধোপাগুল গ্রামের একটি মেয়ের সম্পর্ক হয়। তিনি নিজেকে কখনো সেনা অফিসার ও কখনো ব্যবসায়ীর একমাত্র ছেলে পরিচয় দেন। পরে মেয়েটি তাকে দেখা করতে বলেন। শুক্রবার সিকিউরিটি গার্ডের পোশাক পরে তার সঙ্গে দেখা করতে গেলে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে তাকে আটকে পুলিশে সোপর্দ করা হয়।
ওসি জানান, ওমর ফারুক কোনো সেনা সদস্য বা কর্মকর্তা নয়। তিনি ভুয়া পরিচয়ে সম্পর্ক তৈরির চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed