Main Menu

শাবির ল্যাবে আরও ৬৬ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে একদিনে আরো ৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৮ মে) শাবির পিসি-আর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল জানান, আজ শুক্রবার শাবির ল্যাবে ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৯ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১০ জন ও মৌলভীবাজার জেলার ২৪ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed