সিলেটে ব্রিকস ফিল্ডের ম্যানেজারকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জে দিরাজ পাল (৬৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃক্তরা। শুক্রবার (২৮ মে) জুমআর নামাজের সময় বালাগঞ্জের গহরপুর এলাকার রতনপুর গ্রামের জিবিসি ব্রিকস ফিল্ডে এ ঘটনা ঘটে। দিরাজ পাল ওই ব্রিকস ফিল্ডে ৮ বছর থেকে প্রধান ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।
দিরাজ পাল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকার মনিপুর গ্রামের দিতেজ কুমার পালের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জুমআর নামাজের সময় ব্রিকস ফিল্ডের অফিস কক্ষে ম্যানেজার দিরাজ পাল একা থাকা অবস্থায় দুর্বৃত্তরা হামলা করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় অফিস কক্ষের টেবিলের ড্রয়ার ভেঙে নগদ টাকা পয়সা ও জরুরি কাগজপত্র লুট করে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জুমআর নামাজের পর দিরাজ পালের চিৎকার শুনতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধারে করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, জুম্মার পর কে বা কারা ম্যানেজার দিরাজ পালকে কুপিয়ে ও আঘাত করে পালিয়ে যায়।
ব্রিকফিল্ডের ব্যবস্থাপক খুনের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনার বিষয়ে অনুসন্ধান চলছে। খুনিদের ধরতে পুলিশের চারটি টিম কাজ করছে। নিহতের মাথায় ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed