Main Menu

সিলেটে রেল লাইন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় রেল লাইনের পাশে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। শুক্রবার (২৮ মে) সকালে মাইজগাঁও ও ভাটেরা স্টেশনের মাঝামাঝি জায়গায় রেল লাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিলেট রেলওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে রেলওয়ে পুলিশ। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার এস আই পলাশ ঘোষ। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় অনুমানিক ৫৫ বছর বয়সের ওই ব্যক্তির উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ে পুরাতন ছোট চেকের সাদা কালো রংয়ের হাফ শার্ট, পরনে পুরাতন খয়েরি রংয়ের ফুল পেন্ট এবং গায়ের রং ফর্সা ও মুখমণ্ডল গোলাকার। লাশটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারলে এই দুই মোবাইল ফোন নম্বরে (০১৩২০১৭৭৭৫০ ও ০১৭১৯৮৮৫৪৪২) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এস আই পলাশ ঘোষ।

 

Share





Related News

Comments are Closed