আজ ৮ ঘন্টা ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে
প্রযুক্তি ডেস্ক: আজ শুক্রবার দুপুর থেকে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে, দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডাব্লিউই-৪ এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৮ মে এই সাময়িক অসুবিধায় পড়তে পারে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। সাবমেরিন ক্যাবলের বর্তমান ভূগর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপন করা হবে আজ।
এতে আরও বলা হয়, শুক্রবার দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত প্রথম সাবমেরিন ক্যাবলের রুট প্রতিস্থাপনের কাজ চলবে। এ সময় এই ক্যাবলের সেবা পুরোপুরি বন্ধ থাকবে। তবে এসইএ-এমই-ডাব্লিউই-৫ দ্বিতীয় সাবমেরিন কেবল ও ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটরের সার্কিটগুলো চালু থাকবে। ফলে গ্রাহকদের এ সময় খুব একটা অসুবিধা পোহাতে হবে না বলেও আশা প্রকাশ করেন তারা।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed