Main Menu

আড়াই মাস পর নিখোঁজ দুই ভাইকে উদ্ধার করলো পুলিশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রায় আড়াই মাস পর সিলেটে নিখোঁজ দুই সহোদরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং গেইটের সম্মুখ থেকে উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

তারা হচ্ছে-দক্ষিণ সুরমার বরইকান্দি কাজিরখলার (বর্তমানে রজনীগন্ধা-৩ শেখঘাট) বাসিন্দা মৃত ফয়জুর রহমানের পুত্র ইকবাল হোসেন (৪২) ও এমদাদ হোসেন (৩০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ সকাল ৬টায় দুই সহোদর নিজ বাসা হতে নিরুদ্দেশ হয়ে যায়। এ প্রেক্ষিতে ইকবাল হোসেনের স্ত্রী মোছাঃ বিলকিছ বেগম (৩২) এর আবেদনের প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানার সাধারণ ডায়রী নং-১৪৯৮ তারিখ-১৫/০৩/২০২১খ্রিঃ লিপিবদ্ধ করেন। থানার এসআই(নিঃ)/অজয় শংকর চৌধুরীকে অনুসন্ধানের দায়িত্ব অর্পন করা হয়। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদের দিক নির্দেশনায় এবং নানাবিধ তথ্য উপাত্ত ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টায় কোতোয়ালী মডেল থানাধীন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং গেইটের সম্মুখ হতে তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আবেদনকারীর জিম্মায় প্রদান করা হয়েছে।

Share





Related News

Comments are Closed