Main Menu

এহতেশামুল হক চৌধুরীর নির্বাচনী গণসংযোগ

আহমেদ বকুল: সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক দুলাল চৌধুরী দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ও কামালবাজার ইউনিয়নে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

ইহতেশামুল হক দুলাল বেশ কিছুদিন থেকে তাঁর নির্বাচনী এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। গণসংযোগকালে নির্বাচনী এলাকার লোকজন তাঁর সাথে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করছেন।

দুলাল বলেন তাঁর প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং মনোনয়ন লাভ করে যদি নির্বাচিত হন তাহলে তিনি সর্বোচ্চ টুকু প্রদান করে তাঁর নির্বাচনী এলাকার সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাবেন।

উল্লেখ্য সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা গেলে এ আসন শূন্য হয়ে যায়। নির্বাচন কমিশন এই শুন্য আসনে উপনির্বাচন করার জন্য তফসিল ঘোষনা করে। এই আসনে ইতিমধ্যে ১৪/১৫ জন প্রার্থী তাঁদের প্রতিদ্বন্দ্বিতার কথা ব্যক্ত করলেও নির্বাচনী দৌড়ে এগিয়ে রয়েছেন ইহতেশামুল হক।

Share





Related News

Comments are Closed