Main Menu

জিয়ার শাহাদাৎবার্ষিকীতে সিলেটে বিএনপির ২ দিনের কর্মসূচী

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসুচী ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি।

কর্মসূচী মধ্যে রয়েছে- ২৯ মে শনিবার কেন্দ্রীয় বিএনপি আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় যোগদান এবং ৩০ মে রোববার বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিল।

যথা সময়ে উপস্থিত থেকে দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। একই সাথে ভার্চ্যুয়াল আলোচনায় যোগ দিতে জেলা বিএনপি নেতৃবন্দের প্রতি আহবান জানান তিনি।

Share





Related News

Comments are Closed