জিয়ার শাহাদৎ বার্ষিকীতে সিলেটে বিএনপির কর্মসূচী
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী আগামী ৩০ মে রোববার। এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সিলেট মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে।
বুধবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী এ তথ্য জানান।
কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী শনিবার (২৯ মে) বিকেল ৩টায় নগরীর তাঁতীপাড়াস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভার্চুয়ালে এক আলোচনা সভা ও রোববার ৩০ মে বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এক মিলাদ মাহফিল ও শিরনী বিরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উক্ত কর্মসূচীর আলোচনা সভায় মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয় এবং দোয়া মাহফিলে মহানগর বিএনপি, ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী। বিজ্ঞপ্তি
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed