Main Menu

নেত্রকোনায় চেয়ারম্যানের দোকান ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলার ৮ নং দক্ষিন বিশিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার বিকেলে দক্ষিন বিশিউড়া বাজারে ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বিকেল সাড়ে তিনটা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম মনিষ, কামাল ভান্ডরী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিন্নাতুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, ইউনিয়ন তরুণ লীগের সভাপতি আনিছুল হক প্রমুখ।

উল্লেখ্য, সদর উপজেলার দক্ষিন বিশিউড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কিছুলোকের বিরোধ চলছিল। এরই জেরে গত ৪ মে রাতে স্থানীয় ২৫-৩০জন লোক দেশীয় অস্ত্র নিয়ে দক্ষিন বিশিউড়া বাজারে সিদ্দিকুর রহমানের দোকান ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করে। পরদিন একই এলাকার নজরুল ইসলাম বাদী হয়ে সিদ্দিকুর রহমানের নামে মামলা করেন।

 

 

 

Share





Related News

Comments are Closed