সিলেটে আবাসিক হোটেল থেকে ৩ নারী-পুরুষ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে তিন নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ মে) রাতে অভিযান চালিয়ে নগরীর ‘বন্ধু রেস্ট হাউজ’ নামক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় তাদের গ্রেফতার করেছে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরীর কালীঘাটস্থ বন্ধু রেস্ট হাউজ থেকে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় বরিশাল জেলার বানরিপাড়া থানার কচুয়া গ্রামের মৃত ইব্রাহিমের মেয়ে রহিমা সোনিয়া (২০), শেরপুর জেলার শ্রীবর্দি থানার আয়নাপুর গ্রামের মৃত বাবুল আহমদের মেয়ে বৃষ্টি আক্তার (১৯) ও সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার পূর্বপাগলা গ্রামের আছাদ আলীর ছেলে হাসান (১৮)-কে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমান। সঙ্গে ছিলেন ফাঁড়ির এসআই মো. সাজেদুল করিম সরকারসহ অন্যান্য ডিউটি পার্টির অফিসারবৃন্দ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed