দক্ষিণ সুরমায় শিশু নির্যাতন, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলার শাহজালাল তমজিদিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ সৈয়দ দেলওয়ার হোসেনকে চার শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার অধ্যক্ষ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের সৈয়দ আবু বাক্করের ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, এতিমখানায় সবমিলিয়ে ৫০-৬০ জন শিক্ষার্থী অবস্থান করে। এর মধ্যে চার শিক্ষার্থীকে গত কিছুদিন ধরে পর্যায়ক্রমে বলাৎকার করে আসছেন ওই অধ্যক্ষ। এসব শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে পরদিন ক্লাসে অধ্যক্ষ তাদেরকে মারপিট করতেন। রবিবার রাতে এক শিক্ষার্থীর অভিভাবক ‘৯৯৯’-এ ফোন দিয়ে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ রাত ৮টায় ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে অধ্যক্ষকে গ্রেফতার করে এবং চার ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার সিরাজ নামের এক অভিভাবক বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed