Main Menu

সিলেটে প্রচন্ড গরমে অতিষ্ট মানুষ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আকাশজুড়ে গনগনে সূর্যের দখলদারিত্ব। নীল আকাশে নেই মেঘের ঘনঘটা। রি রি বাতাসও নেই প্রকৃতিতে। কেবল সূর্যের তীব্র রশ্মি যেন আগুনের গোলা ছুঁড়ছে ধরনীতে। এর ফলে সিলেটে মানুষ ও প্রাণীকূলের হাঁসফাঁস অবস্থা।

কোনো সুখবর দিতে পারছেন না সিলেটের আবহাওয়াবিদরাও। তারা বলছেন, এমন অসহনীয় গরম অন্তত: আর ৩দিন ভোগাবে।

গত দুদিন থেকে প্রভাতের সূর্য পূর্ব আকাশে ওঠার সঙ্গে সঙ্গেই সিলেটে বাড়তে থাকে তাপমাত্রা। দুপুরের দিকে প্রকৃতিতে ছড়ায় তীব্র উত্তাপ। এসময় প্রয়োজনে বাইরে বেরনো মানুষের গরমে হয় হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে দিনের অসহ্য গরম সহ্য করে জীবিকার তাগিদে ঘরে বসে নেই সিলেটের খেটে খাওয়া মানুষ। তীব্র গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে কর্মঘণ্টা ব্যয় করেছেন তারা। তীব্র গরমে সিলেটে প্রাণীকূলের প্রাণও ওষ্ঠাগত।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী রোববার (২৩ মে) বলেন, আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা নাই। সিলেটে আজকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আগামী ৩/৪ দিন তাপমাত্রা আরও বাড়বে। ২৬ মে’র পরে হালকা বৃষ্টি এবং ৩০ মে নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

Share





Related News

Comments are Closed