সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৬ জন। যার মধ্যে ৫৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৩ জন।
শনিবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৬ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৭ জন, হবিগঞ্জের ৫ জন, মৌলভীবাজারে ৪ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ৬৬ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯১১ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৬১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৭৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৬২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪১০ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৩ জন। এরমধ্যে সিলেটের ২৮ জন, সুনামগঞ্জের ১৫ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৫৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৬৮২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭০৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭৬ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৩ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৮ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩১২ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed