Main Menu

তাহিরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মে) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন শান্তিপুর গ্রামের উত্তর প্রচাশন বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শান্তিপুর গ্রামের উত্তর প্রচাশন বিলে শুক্রবার রাতের কোনো এক সময় জাহাঙ্গীরকে হত্যা করে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃক্তরা। শনিবার সকালে স্থানীয়রা নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার ও বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) রাজিবসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশসহ আমিও ঘটনাস্থলে গিয়েছিলাম।’

ঘটনাটি গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি আবদুল লতিফ তরফদার।

Share





Related News

Comments are Closed