চীনে ১৬৬ বার মৃদু ভূকম্পন অনুভূত
আন্তর্জাতিক ডেস্ক: চীনে শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২৭ জন। শুক্রবার (২১ মে) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে পরপর চারবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর অন্তত ১৬৬টি মৃদু ভূকম্পন অনুভূত হয়। এতে প্রায় ২০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় চীনের ইউনান প্রদেশে আঘাত হানে শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। এরপর পরবর্তী দুই ঘণ্টায় আরও তিনবার ভূমিকম্প অনুভূত হয় প্রদেশটিতে। প্রত্যেকটির মাত্রা ছিল ৫ থেকে ৬-এর মধ্যে।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলছে, ভূমিকম্পের পর আজ শনিবার সকাল পর্যন্ত অন্তত ১৬৬ বার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে প্রদেশটিতে। ভূমিকম্পে হতাহতের ঘটনাও ঘটেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবারের ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে ২০ হাজারের বেশি ঘরবাড়ি। রাতেই ৭০ হাজারের বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রেখেছে চীনা কর্তৃপক্ষ।
এদিকে পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed