জৈন্তাপুরে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুরের গৌরিশংকর গ্রামের এক মেয়ের সাথে রুপচেং গ্রামের ফজু মিয়ার ছেলে এনাম আহমেদ (২৮) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্ক চলাকালীন এনাম বিভিন্ন সময় ঐ মেয়েকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার আত্মীয়ের বাড়ীতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
ধর্ষণে মেয়েটি গর্ভবতী হয়ে গেলে আসামী বিয়ের আশ্বাসে গর্ভপাত ঘটায়। পরবর্তীতে এনাম একই গ্রামের অন্য আরেকটি মেয়েকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়। এসংক্রান্তে মেয়েটি বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর হতে আসামী এনাম আহমেদ পলাতক ছিল।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র সার্বিক দিক নির্দেশনায় জৈন্তপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নেতৃত্বে জৈন্তপুর মডেল থানা পুলিশ এজাহার নামীয় আসামীকে গ্রেফতারে সাড়াশি অভিযান পরিচালনা করে। কিন্তু আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার ধর্ষণ মামলার আসামী এনাম আহমেদকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা হতে জৈন্তাপুর মডেল পুলিশ গ্রেফতার করে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed