বকেয়া বেতনের দাবিতে সিলেটে চা-শ্রমিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বকেয়া বেতন পরিশোধ না করায় সিলেটের তারাপুর চা-বাগানের শ্রমিকরা বৃহস্পতিবার (২০মে) ধর্মঘট ও সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহষ্পতিবার দুপুরে তারাপুর চা-বাগানের শ্রমিকরা মিছিল সহকারে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এসে অবস্থান কর্মসূচি পালন করেন।
মানববন্ধননে চা-শ্রমিক নেতারা বলেন, তারাপুর চা-বাগানের মালিকানা সংক্রান্ত নানা জটিলতা ও মামলা মোকদ্দমা থাকায় বাগান কর্তৃপক্ষ ঘন ঘন মালিকানা পরিবর্তন ঘটিয়েছেন। বর্তমানে যারা বাগান পরিচালনা করছেন তারা ঠিকমতো বেতন-ভাতা পরিশোধ করছেন না। শ্রমিকরা অভিযোগ করেন প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ দেওয়া প্রাণোদনার ১ হজারা টাকা চা-শ্রমিকরা পাওয়ার ফলে গত ১ সপ্তাহের বেতনের টাকা আটকে দিয়েছেন তারাপুর চা-বাগান কর্তৃপক্ষ। তারা বলেন আমাদের ঘামের টাকা যদি না পাই আমরা না খেয়ে মরতে হবে। তাই অবস্থান কমসূচি থেকে তারা আগামী ২৩ মে রোববার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করবে। আমরা আমাদের ন্যায্য পাওনা চাই।
তারাপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন মোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল মোদীর সঞ্চলনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ভেলীর সভাপতি রাজু গোয়ালা।
এসময় আরো উপস্থিত ছিলেন, পঞ্চায়েত কমিটির সহসভাপতি মমতা রায়, ল²ী মোদী, গীতা রায়, বাসন্তী তাতী, তারাপুর চা-বাগান দূর্গা মন্দিরের পূজা কমিটির সভাপতি সমর রায়, পঞ্চায়েত কমিটির সদস্য রাখাল ঘড়, রঞ্জন মোদী, তারাপুর চা-বাগান মেনেজমেন্ট কমিটির সদস্য সঙ্গীত রায়, জগন্নাথ রায়, সুরুজ মিয়া অভি আহমদ, শৈলেন রায়, খোকন উড়াং, হারুন মিয়া, নিমুল মিয়া, সজল রায়, আলম মিয়া, সলু মিয়া প্রমুখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed