ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নেত্রকোনায় মৌন মিছিল
মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধিঃ ‘জেগে উঠি, রুখে দাঁড়াই, ফিলিস্তিনিদের পাশে দাড়াই, আরব শিশুর পাশে দাড়াই’ শ্লোগানে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে নেত্রকোনায় কাফনের কাপড় পরে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে মিছিলটি মোক্তারপাড়াস্থ মিতালি সংঘের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, নেত্রকোনা সাহিত্য সমাজ সম্পাদক সাইফুল্লাহ এমরান, দেশবরেণ্য কার্টুনিষ্ট বিপুল শাহ, বঙ্গবন্ধু পরিষদ সম্পাদক আনোয়ার জহির লিটন, কবি স্বপন পাল, এনামূল হক পলাশ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইসরাইলীদের অবিলম্বে হামলা বন্ধ করে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ বন্ধ করার আহ্বান জানান।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed