গোয়াইনঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে ফসলি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে বাবুল মিয়া (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকুনাখাই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নিজ ফসলি জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর ওইদিন যোহরের নামাজের পর স্থানীয় মসজিদে জানাযার নামাজ শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
« মৌলভীবাজারের সেই জমজ শিশুর মৃত্যু (Previous News)
(Next News) ছাতকে চাচাতো ভাইয়ের হামলায় ব্যবসায়ীর মৃত্যু »
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed