বিশ্বে করোনায় একদিনে ১৪ হাজার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিনই নতুন করে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এক দিনের হিসেবে বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে প্রায় ১৪ হাজার মানুষ। আর ৬ লাখের বেশি লোকের করোনা শনাক্ত হয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার (১৯ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার ৮২১ জন। এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ১১ হাজার ২২৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৩৫ হাজার ৩৭১ জনের।
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ১৮ হাজার ৪৩০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ হাজার ৯৪৩ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৭৬৬ জন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed